

তেতুলিয়া সংবাদদাতাঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি অডিটোরিয়ামে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইনুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ তেঁতুলিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম পল্লব,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, আওয়ামী লীগের উপজেলা শাখা সাধারণ সম্পাাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাজী মাহমুদুর রহমান ডাবলু, বাংলাদেশ কৃষক লীগ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ তাজিরুল ইসলাম তাজু, বাংলাদেশ আওয়ামী তেঁতুলিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সরদার আবতাব উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সুরুজ্জামান,ইউনিয়ন সাধারণ সম্পাদক আওয়ামী লীগ তেঁতুলিয়া সদর ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ তেঁতুলিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এবং যে সকল সহযোগী সংগঠন পরিপূর্ণ ভাবে কমিটি দিতে পারে নাই খুব শিগগিরই আলোচনা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আসুন আমরা সবাই সকল অভিমান ভুলে গিয়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করি এবং জননেত্রী দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। সামনে নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।