বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

তেতুলিয়ার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৩২ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলার শালবাহানে অবস্থিত শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার (৩০ মে) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর।

সিনিয়র শিক্ষক সোহবার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবতাব উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর কাবুল, হীরেন চন্দ্র রায়, সাহাদাৎ হোসেন, রবিউল ইসলাম, আবু তালেব, শকুন্তলা রানী, মেহেরুন নাহার প্রমুখ।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবতাব উদ্দীন তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102