শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

“বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উন্মোচন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০মে (সোমবার) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ,”বিজয়ের ময়দানে  রাণীশংকৈল” এর আলোচনা সভা ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

“বিজয়ের ময়দানে রাণীশংকৈল,” বইটি সম্পাদনা করেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকারনাইন  কবির। বইয়ের মোড়ক উন্মোচনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কমিশনার ভুমি  ইন্দ্রজিৎ সাহা,  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,আতিকুর রহমান বকুল, শরৎচন্দ্র রায়, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুক্তিযুদ্ধাদের হাতে বইটি তুলে দেন  উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102