বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিমানের ফ্লাইটে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি, হিথ্রো বিমানবন্দরে আটক ৭

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে সাতজন যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল রবিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী গালিগালাজ করছেন। সেই সঙ্গে দুজন নারী যাত্রীর সঙ্গে হাতাহাতিও করছেন।

তিনি বলেন, আমরা যতদূর জেনেছি, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। এরপর ওই হাতাহাতির ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক যে বিমানের কয়েকজন যাত্রী মিলে এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।

রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লন্ডনগামী বিমানে হাতাহাতির ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

তবে ওই সাতজন যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102