বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার পৌর এলাকায় ৩টি কলোনি লকডাউন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মৌলভীবাজারে শহরের বড়কাপন এলাকার ৩টি কলোনিতে লাল কাপড় টাঙিয়ে লকডাউন দিয়েছেন পৌর কতৃপক্ষ।রোববার (৩০ মে) সকালে এ কলোনি গুলোতে লাল কাপড় টাঙিয়ে লকডাউন ঘোষনা করা হয়। এ ব্যাপারে পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান বলেন, আজ সকালে খবর পাই চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৬৩ জন ঈদ পালন শেষে মৌলভীবাজার শহরে আসেন তাদের খোজ খবর নিয়ে সকালে বড়কাপন এলাকায় ৩টি কলোনিতে রয়েছেন এমন খবরে পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কলোনিতে লাল কাপড় টাঙিয়ে দিয়ে সর্তক করি।

আগামিকাল সোমবার তাদের শরিরে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কিনা জানতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পাঠানো হবে।উল্লেখ্য গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গল উপজেলায় ৩৪ জনের মধ্যে ১৩ জনের শরিরে করোনা পজেটিভ মিলেছে।চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। জেলাটিতে রোববার (৩০ মে) ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ৪৫ জনের। অর্থাৎ করোনা আক্রান্তের হার ৭১.৪৩ শতাংশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102