বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষ সংগ্রামে নেমেছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ  রিপোর্টার: গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ সংগ্রামে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে দমাতে পারবে না।

জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের অভিযোগ, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে- এ নিয়ে বক্তব্য কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আজকাল তারা এসব কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূল বিষয়টা হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষ সংগ্রামে নেমেছে। এরই মধ্যে রাজপথে ঝরেছে রক্ত। এর মধ্য দিয়ে দেশ গণতন্ত্র ফিরে পাবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102