বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ঝুঁকি সত্ত্বেও কিয়েভ ছেড়ে খারকিভে গেলেন জেলেনস্কি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার খারকিভে সম্মুখভাগের যোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে রাশিয়া। রুশ হামলা শুরুর পর রাজধানী কিয়েভে অবস্থান নেন জেলেনস্কি। 

অবশেষে যুদ্ধ শুরু হওয়ার ৯৫ দিন পর কিয়েভ ছেড়ে বের হলেন তিনি। গেলেন খারকিভে।

রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাকে ক্ষমতাচ্যুত করার মিশন নিয়ে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। কিন্তু তাদের কিয়েভ অভিযান সফল হয়নি। 

যেহেতু জেলেনস্কি রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিলেন ফলে তিনি কিয়েভে সবসময় ভারি অস্ত্রবহনকারী সেনাদের নিয়ে চলাফেরা করেন। কারণ তার জীবনের উপর ঝুঁকি আছে। কিন্তু সেই ঝুঁকি মাথায় নিয়েই  কিয়েভে ছেড়ে বের হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

খারকিভে গিয়ে সেখানে থাকা সেনাদের ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি তাদের বলেন, আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন। আপনাদের সেবার জন্য সকলকে ধন্যবাদ জানাই। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে জেলেনস্কি সেনাদের উপহার তুলে দেন।  সূত্র: আল জাজিরা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102