

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গণমাধ্যম বিবিসির সঙ্গে রোববার একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস একজন বড় ধরনের যুদ্ধবাজ। যে দাঙ্গা হাঙ্গামা লাগাতে পছন্দ করে।
বিবিসির সঙ্গে দেওয়া এ সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কেলিন বলেন, সে (লিস ট্রাস) না একজন পেশাদার সামরিক লোক না সে দীর্ঘদিন ধরে এ পদে (পররাষ্ট্রমন্ত্রী পদে) আছে। কিন্তু সে একজন বড় ধরনের যুদ্ধবাজ।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য আরও এবং আরও অস্ত্র পাঠাতে চায়। ইউক্রেনের ভবিষ্যত বা ইউরোপের ভবিষ্যত নিয়ে ভাবে না।
কিন্তু শুধু দ্বন্দ্ব উসকে দিতে চায়, কেন এটি? এর উদ্দেশ্য কি? রাশিয়াকে আরও দুর্বল করে দিতে চায়? যোগ করেন রাষ্ট্রদূত আন্দ্রি কেলিন।
এরপর রুশ রাষ্ট্রদূত দাবি করেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতির কোনো ক্ষতি হয়নি।
তিনি প্রশ্ন করেন, কোন লাভের জন্য যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে। যখন তাদের দেশ গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় মূদ্রস্ফীতির মুখে পড়েছে।
এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটির মূদ্রা রুবলের ২২% দরপতন হয়েছিল। কিন্তু তারা সেটি কাটিয়ে উঠেছে।
তাছাড়া ম্যাকডোনাল্ডস, কোকাকোলাসহ ১ হাজারেরও বেশি কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধ করে দেয়।
সূত্র: বিবিসি