বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনকে একটি নতুন রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেনিস শ্যামিহাল বিবিসিকে বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা, কয়েকশ সেতু এবং ১২টি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। রুশ আগ্রাসনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচ শতাধিক মেডিকেল কেন্দ্র ও দুই শতাধিক কারখানা ধ্বংস হয়ে গেছে। 

দেশের শতকরা ৩৫ শতাংশ অর্থনৈতিক কার্যাক্রম স্থবির হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।তিনি আরও বলেন, দেশের তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা বোমা কিংবা মাইনের কারণে দূষিত হয়ে গেছে। শ্যামিহালের অনুমান, দেশের জিডিপির ৩০ থেকে ৫০ শতাংশই  কমে গেছে। মাসিক বাজেটে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতি দেখা দিয়েছে। 

ইউক্রেনের অবকাঠামোগত এবং অর্থনীতির সরাসরি ক্ষতির পরিমান প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে।  শ্যামিহাল বলেন যে সরকার অবিলম্বে পুনর্গঠনের জন্য ৫০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করেছে।

তিনি বলেন, পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো প্রধান অবকাঠামো  মেরামত এবং সেতু ও রাস্তা পুনর্গঠন করা হবে।

তৃতীয় পর্যায়ে ‘দেশের সেরা পুনর্গঠন’ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা শুধু ইট ও কংক্রিট পুনর্নিমাণ করতে চাই না। আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই। ইউক্রেনের তহবিল, আন্তর্জাতিক সহায়তা এবং রাশিয়ান অর্থের প্রয়োজন হবে বলেও জানান ডেনিস শ্যামিহাল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102