শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বন্ধ থাকলেও হ্যাক হয় আইফোন!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

আইটি  ডেস্ক: সুইচ অফ থাকাকালীনও আইফোন ম্যালওয়ার আক্রমণের শিকার হতে পারে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। জার্মানের একদল গবেষক তাদের রিপোর্টে জানায় আইফোনে থাকা স্মার্ট ফিচারের অপব্যবহার করে হ্যাকাররা। যেহেতু আইফোনের পাওয়ার অফ করলেও, তা পুরোপুরি কাজ করা বন্ধ করে না। এ ক্ষেত্রে চিপসেটসহ অন্যান্য বেশ কয়েকটি হার্ডওয়্যার কম পাওয়ারেও কাজ করা চালিয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা হয়েছে, আইফোন হারিয়ে গেলে তা যাতে সহজে খুঁজে বের করতে, ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’ ফিচার নিয়ে আসা হয়েছিল। এ ফিচারটি ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেলেও, আইফোনকে সহজেই আবিষ্কার করতে সক্ষম এবং এমনটা করার জন্য চিপসেটসহ নির্দিষ্ট কয়েকটি হার্ডওয়ারের সাহায্য নিয়ে থাকে।

যেহেতু সুইচ অফ করা থাকলেও তা পুরোপুরি বন্ধ হয় না, তাই হ্যাকাররা সহজেই সেটিকে হ্যাক করতে পারে। এটি প্রমাণ করতে, গবেষকরা এমন একটি ম্যালওয়্যার তৈরি করেছেন, যা আইফোন বন্ধ থাকা অবস্থাতেও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পারে।

এ বিষয়ে জার্মানির ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডার্মস্টাড’-এর গবেষকদের মন্তব্য, ফাইন্ড মাই নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে আইফোনের জিওলোকেশন বা ভূ-অবস্থান জানাতে ব্যবহৃত ব্লুটুথ চিপ, তার দ্বারা চালিত ফার্মওয়্যারকে ডিজিটালভাবে সাইন বা এনক্রিপ্ট করতে পারে না। অন্যদিকে চিপটির এ ঘাটতিকে কাজে লাগিয়েই গবেষকরা ডিভাইসে ম্যালওয়্যার প্রেরণ করতে পেরেছেন। যা আইফোনের অবস্থান ট্র্যাক করতে বা ডিভাইসটি বন্ধ থাকা অবস্থায় নতুন ফিচারগুলো ট্রিগার করতে অনুমতি দেয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102