শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :

নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে গির্জায় অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জন মারা গেছেন। এতে আহত হন আরও ৭ জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের বেশিরভাগই শিশু। দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102