বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কফিনে এলেন নিথর গাফফার, বিকেলে দাফন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন
বিমানবন্দরে অমর একুশের গানের শব্দস্রষ্টা গাফফার চৌধুরীকে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

স্টাফ  রিপোর্টার: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর শব্দস্রষ্টা ইউ কে বিডি টিভির প্রধান উপদেষ্টা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ শনিবার (২৮ মে) সকালে ঢাকায় এসে পৌঁছেছে।

সকাল ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটেই আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছায়।

দুপুর একটার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। বিকেল চারটায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে সর্বশেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে। এরপর বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪। তিনি দেশের প্রথিতযশা সাহিত্যিক ও কলামিস্ট। ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান তারই অমর সৃষ্টি, অমর কীর্তি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। ৩ ভাই, ৫ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102