বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছে: সের্গেই লাভরভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে ‘পুরোপুরি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।  বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বৈঠকে লাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে, পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ইতিমধ্যেই অযৌক্তিকতার পর্যায়ে পৌঁছেছে। 

এ সময় তিনি রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে এটা বলাই নিরাপদ হবে। 

এদিকে, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মধ্যরাতের ভাষণে জেলেনস্কি পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে মস্কোর ‘অর্থহীন যুদ্ধের’ অবসান ঘটাতে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102