বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে আরও ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১৪২ বাংলাদেশীকে আইওএম’র সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় আইওএম’র ভাড়া করা লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এক বিজ্ঞপ্তিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দেশে প্রত্যাবাসনের জন্য আইওএম’র কাছে পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এরই প্রেক্ষিতে আইওএম’র একটি চার্টার্ড ফ্লাইটে ডিটেনশন ক্যাম্পে আটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১৪২ জন বাংলাদেশীকে দেশে প্রত্যাবাসন করা হয়।

বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠাতে দূতাবাসের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার একই ভাবে দেশে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102