বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আসছে কাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার বেলা ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌছাবে। সেখানে সরকারের পক্ষ থেকে তার লাশ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লাশ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনার। সেখানে বেলা ১ টা থেকে ৩ টা পর্যন্ত গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য লাশ রাখা হবে। সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হবে। বিকাল ৪টায় গাফফার চৌধুরীর লাশ আনা হবে তার প্রিয় কর্মস্থল জাতীয় প্রেসক্লাবে।

সেখান থেকে সাড়ে ৪টায় মিরপুরের শহিদ বুদ্দিজীবী কবরস্থানে তার লাশ নিয়ে যাওয়া হবে।  সাড়ে ৫টায় দাফন হবে।

১৯ মে বৃহস্পতিবার লন্ডনের বার্নেট হাসপাতালে সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশাষ ত্যাগ করেছেন।
৮৮ বছর বয়সী ভাষা সৈনিক গাফ্‌ফার চৌধুরী কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা বাংলাদেশের গর্ব আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102