বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মেগা প্রকল্প থেকেই তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে: ফকরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: পদ্মা সেতু হচ্ছে বলে বিএনপির গায়ে জ্বালা হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ে জ্বালা হচ্ছে না। আমাদের গায়ে জ্বালা হচ্ছে, তারা পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ে চলেছে। এটা আমাদের টাকা, জনগণের টাকা। এভাবে পুরো মেগা প্রকল্প থেকেই তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন।

জিয়া পরিষদের চেয়ারম্যান চিকিৎসক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাহবুবউল্লাহ। সেখানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, তেজগাঁও কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

মেট্রোরেল নির্মাণযজ্ঞ। ফাইল ছবি

মেট্রো রেল প্রসঙ্গ

মেট্রো রেল প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, কিছুক্ষণ পরপর স্টেশন। এর কোনো প্রয়োজন নেই। শেওড়াপাড়া একটা স্টেশন, এরপর আগারগাঁও, তারপর সংসদ ভবনের পাশে আরেকটা, এরপর ফার্মগেটে আরেকটা। এত কাছাকাছি স্টেশন পৃথিবীর কোথাও নেই। কারণটা কী? কারণ একটাই- এটা (স্টেশন) করলে টাকা পাওয়া যাবে। তাদের মূল লক্ষ্যই হচ্ছে দুর্নীতি, লুট, দেশকে লুটে নেয়া।

বিএনপির মহাসচিব বলেন, আজকে আমরা যে সংকটে আছি, এই সংকট আমাদের অস্তিত্বের সংকট। এ সংকটে যদি আমরা জয়যুক্ত হতে না পারি, তাহলে আমাদের গণতন্ত্র বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন- সব শেষ হয়ে যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102