বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

হজের খরচ আরো বাড়ল ৫৯ হাজার টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: হজের উভয় প্যাকেজের জন্য ৫৯ হাজার টাকা করে ব্যয় বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় যথাক্রমে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এ ব্যয় বাড়ল।

তিনি জানান, বেসরকারি খরচও বেড়েছে ৫৯ হাজার টাকা। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে, কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চ-এর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102