শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ইবাদতের বলে এক্সট্রা কভারে তামিমের হাতে ধরা পড়েন চান্দিমাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: ঢাকা টেস্টের চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ মে) প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকে গেছে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের জুটিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছিল লঙ্কানরা। কিন্তু ইবাদতের বলে এক্সট্রা কভারে তামিমের হাতে ধরা পড়েন চান্দিমাল। তার বিদায়ে ভাঙে ১৯৯ রানের জুটি। ষষ্ঠ উইকেটে ম্যাথিউজ ও চান্দিমাল ৪১৫ বলে ১৯৯ রানের জুটি গড়েছিলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৪৬৫ তুলেছে শ্রীলঙ্কা। সফরকারীরা ১০০ রান লিড পেয়েছে।

এদিকে চতুর্থ দিন বল হাতে মধ্যাহ্ন বিরতির পরও কোনো উইকেট শিকার করতে পারেনি মুমিনুল বাহিনী। সেই সুযোগে দাপটে ব্যাট চালিয়ে রান তুলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এছাড়া চতুর্থ দিন দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। ২৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় সেঞ্চুরি করেন। তিনি চট্টগ্রামের পর ঢাকাতেও শতক হাকালেন। তবে এবার সেঞ্চুরি পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে ম্যাথিউসকে। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন ১৮৩ বলে। আর ঢাকা টেস্টে ২৭৪ বলে শতকের স্বাদ নেন তিনি।

এদিকে বাংলাদেশের পেসার-স্পিনাররা উইকেট শিকার করতে যথেষ্ট চেষ্টা করছেন। এর আগে বুধবার (২৫ মে) বৃষ্টির কারণে তৃতীয় দিন ৩৯ ওভার খেলা হয়নি। ক্ষতি পুষিয়ে নিতে শেষ দুদিন ৩০ মিনিট আগে খেলা শুরু হবে।

এদিকে তৃতীয় দিন টাইগার অলরাউন্ডার সাকিব লঙ্কানদের গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করেন। বিশ্বসেরা অলরাউন্ডার দিনের শুরুতে দিমুথ করুনারত্নে ও বিকেলে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান। মূলত সাকিবের কল্যাণে তৃতীয় দিন শেষে তৃপ্তির ঢেকুর তুলে মাঠ ছাড়ে মুমিনুল-মুশফিকরা।

এদিকে তৃতীয় দিন বৃষ্টির পর উইকেট কামড়ে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। তবে সাকিব পড়ন্ত বিকালে স্বস্তি ফেরান টাইগার শিবিরে। তিনি ঘূর্ণি জালে ধনঞ্জয়া ডি সিলভাকে পরাস্ত করেন। সাকিবের বলে উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দেন ডি সিলভা। তিনি সাজঘরে ফেরার আগে ৯৫ বলে ৫৮ রান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102