বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সিলেটকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা সহ ১০ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট বিভাগের বন্যা আক্রান্ত এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা সহ ১০ দফা দাবিতে বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতা ও ত্রান কমিটির সদস্য সচিব সাইদুল হক চৌধুরী, সারোয়ার খান ফারুক, আনোয়ার হোসেন শিপলু, আলাউদ্দিন আল আজাদ, ইশতিয়াক আহমেদ, ক্যাপ্টেন মিজানুর রহমান, সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুস সোবাহান, ইঞ্জিনিয়ার এনামুল কাদির, ইমন, মনি, আব্দুর রব, মেনন চৌধুরী, রুবেল সহ জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সোহেল বলেন, আমাদের সভাপতি আহমেদ আল কবির বন্যার পর দিন থেকে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরন সহ ত্রাণ কাজের সাবিক দেখাশোনা করছেন।

তিনি আরও বলেন বিগত বিভিন্ন সেবা কাজের ন্যায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ বিশেষ করে সিলেট বাসীর কল্যাণের জন্য সবসময় পাশে ছিল এখনো পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিত্তবানরা আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর সরকারের কাছে অনুরোধ অতি দ্রুত সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকাকে বন্যা দূগত এলাকা ঘোষণা করার জোর দাবি জানান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102