বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ওসমানীনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি নীলিমা রায়হানা।

সভায় অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকসুদুল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা নেয়ামত শরিফ, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর খাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী,দয়ামীর ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাদিপুর ইউপি সাহেদ আহমদ মোছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সহকারী মৎস্য কর্র্মকর্তা আমিনুর রহমান প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা পূর্বক উপজেলার গুরুত্বপূর্ণ বাজার এলাকার যানজট নিরসন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সার্বিক সহযোগীতার আহ্বান করা হয়েছে। সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধিরাসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102