মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন
ফায়ার সার্ভিসের বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

স্টাফ  রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন।

আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। মহাপরিচালক হিসেবে নির্ধারিত দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।

অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক ছাড়াও বক্তব্য রাখেন সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান, সহকারী পরিচালক মো. আব্দুল হালিম, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ওহিদুল ইসলাম, কল্যাণ ট্রাস্টের এমডি লে. কর্ণেল এসএম জুলিফিকার রহমান এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল মো. রেজাউল করিম।

বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী মহাপরিচালকের সফল কাজের বিভিন্ন তথ্য তুলে ধরে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বিদায়ী মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে নবনিযুক্ত মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিস আরও উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন তার বক্তব্যে বিগত ৩ বছরের অধিক সময়ের কর্মজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তিনি তার সাধ্যমতো ফায়ার সার্ভিসকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক সেই ধারা অব্যাহত রেখে উন্নয়ন প্রক্রিয়া আরও বেগবান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তার বক্তব্যে, বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী মহাপরিচালক নবনিযুক্ত মহাপরিচালককে তার অফিস কক্ষের দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী মহাপরিচালক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102