মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

পরিবেশ রক্ষা করে উন্নয়ন প্রকল্প নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন
বুধবার গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের নকশা পর্যবেক্ষণকালে পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

স্টাফ  রিপোর্টার: পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করে যে কোনো উন্নয়ন প্রকল্প নেয়া ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ মে) গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের নকশা পর্যবেক্ষণকালে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়’ ও ‘রাজউক’ কর্তৃক প্রস্তাবিত ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ; পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ; কনজারভেশন অব ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কম্প্যাক্ট টাউনশিপ ডেভেলপমেন্ট এবং কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পসমূহের স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প নিলে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে না পারে সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো সব এলাকায় নির্দিষ্ট শিল্প জোনে হবে। যেখানে-সেখানে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বৈচিত্র বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, এ্যাগ্রো প্রসেসিং এবং আইটি ডিভাইস সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

এ সময় প্রধানমন্ত্রী রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেয়ার কথাও বলেন।

বুধবার গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের নকশা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

পর্যবেক্ষণকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102