মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ভাতের মাড় করবে আপনার দুশ্চিন্তার সব সমাধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: ত্বকের কোমলীয়তা, উজ্জ্বলতা ও চাকচিক্য কমে গেছে? ত্বক হয়ে পড়েছে রুক্ষ ও শুষ্ক? পার্লারে যাওয়ার সময় হয়ে উঠছে না? নানা পদ্ধতি অবলম্বন করেও ত্বকের জেল্লা ফেরাতে ব্যর্থ হচ্ছেন? তবে এখন নেই আর কোন দুশিন্তা। ভাতের মাড় করবে আপনার দুশ্চিন্তার সব সমাধান। ভাতের মাড় ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়।

আসুন জেনে নেই এর ব্যবহারের কৌশলগুলো-

পদ্ধতি-১ ২ টেবিল চামচ ভাতের মাড়ের সঙ্গে এক টেবিল চামচ বেসন দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। এ ফেস প্যাক সারামুখে মেখে ১৫ মিনিট রেখে দিন। শুঁকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এ প্যাক ত্বকের রোদের পোড়াভাব দূর করতে সাহায্য করে।

পদ্ধতি-২ ২ টেবিল চামচ ভাতের মাড়ের সাথে ১ টেবিল চামচ মধু, অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। ফেশওয়াশের বিকল্প হিসেবে এই প্যাক বেশ কার্যকরী। সেই সাথে এটি ত্বকে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করবে।

পদ্ধতি-৩ ১ টেবিল চামচ ভাতের সাথে ২ চা চামচ কোকো পাউডার মিশিয়ে ব্যবহার করতে পারেন ফেস প্যাক হিসেবে। ভালো উপকার পেতে এই প্যাক অন্তত সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে মিনিট স্ক্রাবিং করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল রাখতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102