সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ২০২২ সালের পবিত্র হজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী শতভাগ হজযাত্রীর সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে।

তিনি বলেন, তবে ২৩ মে রুট টু মক্কা ইনিশিয়েটিভ বাস্তবায়নকারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান, রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জনের সৌদি টিম আগামী ২ জুনের আগে ঢাকায় এসে পৌঁছাতে পারবে না।

প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস/যন্ত্রপাতি এখনো ঢাকায় এসে পৌঁছেনি। এসব ডিভাইস/যন্ত্রপাতি সৌদির ওই টিমের সঙ্গে ঢাকায় আসবে। এ যন্ত্রপাতি শাহজালাল বিমানবন্দরে ইনস্টল করতে কিছু সময় লাগবে। আগের সিদ্ধান্ত অনুসারে ৩১ মে প্রথম হজ ফ্লাইট শুরু কথা থাকলেও হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা সম্ভব হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি ও বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি অনুসারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হজে গমনকারী বাংলাদেশের সব হজযাত্রী ডেডিকেটেড হজ ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন। একই সঙ্গে ঢাকায় তাদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা হবে।

এমন অবস্থায় ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

বিমান মন্ত্রণালয় ৫ মে থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত জানিয়ে ফরিদুল হক খান বলেন, তারা বলেছেন, এক্ষেত্রে হয়তো একটা করে ফ্লাইট সিডিউল পিছিয়ে যাবে। এর মানে এই না যে আমাদের শেষে গিয়ে পেছাতে হবে। মাঝখানে কিন্তু অনেক ফ্লাইট ফাঁকা রয়ে গেছে, কাজেই অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102