বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

মৃদু তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: রাজশাহী, খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সারাদেশে ঝড়বৃষ্টিও অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি সারাদেশে তাপমাত্রা আরও দু’দিন বাড়তে পারে। এ সময় গরমের তীব্রতাও সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নিকলি ২০, ঈশ্বরদী ১৪, কুতুবদিয়ায় ১৩ ও দিনাজপুরে ৭ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

এদিকে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102