সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চ্যানেল এস নিউজ প্রেজেন্টার ববি রায়ের মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্ক: লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল এস-এর নিউজ প্রেজেন্টার ববি রায়ের মাতা রাণু রায়ে’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মরহুমার স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, রাণু রায় সোমবার (২৩ মে) মধ্যরাতে রাজধানি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যূকালে তিনি ছয় কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102