মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছেন : এনামুল হক শামীম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

শরিয়তপুর প্রতিনিধি:আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্ম নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম।আজ শনিবার শরীয়তপুরের নড়িয়ার নওপাড়া-চরআত্রা রক্ষা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, নওপাড়া ১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, নওপাড়া মুন্সী আজিজুল হক উচ্চ বিদ্যালয় ও চরআত্রা হাজী আ. জলিল মুন্সী ডাকবাংলো, নওপাড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় আগামী নির্বাচন বিষয়ে চিন্তা করি; কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন। এ কারণেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গম চরাঞ্চলেও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন। তিনি সারা দেশের সকল ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। যা চলমান রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিম অঞ্চল) আব্দুল হেকিম, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এএইচএম মোবারক উল্ল্যা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়ার ইউএনও জয়ন্তী রুপা রায়, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক মানিক সরকার, নওপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল মুন্সী, চরআত্রা ইউপি চেয়ারম্যান সেলিনা রতন, স্বাচিপের আপ্যায়ন সম্পাদক ডা. তৌহিদুজ্জামান মুন্সী, আওয়ামী লীগ নেতা দিপু মুন্সী প্রমুখ।

উপমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।’পরে এনামুল হক শামীম নওপাড়া ও চরআত্রা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102