

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৩ মে) বিকেলে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টুডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ ১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,অধ্যক্ষ মহাদেব বসাক,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, আবুল হোসেন ও আবুল কাশেম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম, যুব-উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, নজরুল ইসলাম,পৌর কমিশনার ইসাহাক আলী,আবু তালেব,রুহুল আমিন,হালিমা আক্তার ডলি, কুশমত আলী, ফারুক আহাম্মদ সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য ৯টি টিমের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রাণীশংকৈল পৌরসভা বনাম নেকমরদ ইউনিয়ন অংশগ্রহণ করেন। এতে রাণীশংকৈল পৌরসভা নেকমরদ ইউনিয়নকে ১ গোলে হাঁড়িয়ে জয় লাভ করেন।