বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

আরব আমিরাতে বাংলা টিভির বর্ষপুর্তি উদযাপিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

ইউএই অফিস: সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সদ্য আমিরাতের রাষ্ট্রপতি আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত শুক্রবার বাংলাদেশ সমিতি শারজাহ এর বঙ্গবন্ধু হলরুমে বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির সিআইপি।

এস বি টিভির ম্যানেজিং ডাইরেক্টর জান্নাতুল ফেরদৌস সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন‌, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার সভাপতি এমএ বাশার, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই এর সভাপতি মোঃ রাজা মল্লিক, বাংলাদেশ সমিতি দুবাই এর ডাইরেক্টর শেখ ফরিদ সিআইপি, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, ইউএই যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই এর আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মনসুর সবুর, দুবাই আমের সেন্টার এর ডাইরেক্টর কামাল হোসেন খান সুমন, আজমান বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ইব্রাহিম ওসমান আফলাতুন, রাস আল্ খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ড. আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই এর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল্ খাইমাহ এর সভাপতি জসিম উদ্দিন মল্লিক, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই এর সভাপতি হাজী আব্বাস উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএইর যুগ্মসাধারণ সম্পাদক সালেহ আহমেদ তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য আবু নাছের চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএইর সহ অর্থ সম্পাদক জোবের আহমদ, বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদ ইউএইর সাধারণ সম্পাদক রোমান আফতাব, বৃহওর ফরিদপুর সমিতি ইউএই এর আহবায়ক বুলবুল আহমেদ মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালেক, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএইর যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম, আজমান বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মোহাম্মদ সাফায়েত উল্লাহ, আজমান গার্মেন্টস বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন এর আহবায়ক হাসান জাকির, বারেক উজ্জামান, হক ট্রাভেল গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান ওবায়দুল হক, ইউএই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, আজমান যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রঙ্গু, কমিউনিটি নেতা নাসির উদ্দিন, আজিজুল ইসলাম কিরন, হাজী অন্তর, এস এম কায়সার হামিদ, তুষার সহ প্রায় দুই শতাধিক বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন ইটিভির সাইফুল ইসলাম, সময় টিভির শিবলি সাদিক, এস এ টিভির সিরাজুল হক, যমুনা টিভির রফিকুল্লাহ, ৭১ টিভির লুৎফুর রহমান, বি-বাংলার সম্পাদক মহিউল করিম আশিক, সি-প্লাস টিভির ইশতিয়াক আসিফ, ৫২ টিভির তিসা সেন, নিউজ ২৪ আবদুল আলীম সাইফুল, মাইটিভির সোহেল, সি এন এন বাংলা এর ওসমান চৌধুরী, দৈনিক মানবজমিন এর শাহাজাদা, দৈনিক বাংলা বার্তার সাগর দেব, বাংলা টিভির ক্যামেরাপার্সন খোকন সহ আরো অনেকে।

মাওলানা ফজলুল কবির চৌধুরীর দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ই ফার্স্ট গ্লোবাল বিজনেস সার্ভিসের ডাইরেক্টর নারী উদ্যোক্তা শাহিনুর শাহ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্মৃতিচিহ্ন স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন নেফলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এ কে আজাদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102