বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ইউক্রেন ইস্যুতে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ: রাশিয়ার রাষ্ট্রদূত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে স্বাধীন, চিন্তাশীল দেশ হিসেবে বাংলাদেশ শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে।

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার ধারাবাহিকতা এবং মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতির প্রশংসা করি।

সোমবার (২৩ মে) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের ‘রাশিয়া-বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। বিষয়টি নিয়ে গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেখানে বাংলাদেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।

বাংলাদেশের এ অবস্থানের বিষয়ে তিনি মনে করেন, বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। রাশিয়া এর প্রশংসা করে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102