বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

লন্ডনে আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন
লন্ডনে আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ।

যুক্তরাজ্য  অফিস: লন্ডনে আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ।

সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট মরহুম আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনায়া তাঁর পরিবারের পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২২ মে রোববার বাদ আছর পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে কবি, সাংবাদিক,সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ।
মিলাদ ও দোয়া পরিচালনা ক‍রেন ব্রিকলেইন মসজিদের প্রধান খতীব নজরুল ইসলাম।

মিলাদ পূর্ববর্তী আলোচনায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম পি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মরহুমের পুত্র অনুপম রেজা চৌধুরী, সহকারী হাইকমিশনার জাহিদুল ইসলাম, হাইকমিশনের প্রেস সেক্রেটারি আশেকুন্নবী, মরহুমের নাতী জেকব চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ ।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক এম সারব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সফিক আহমদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছির প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102