শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

কোভিডের উৎস সম্পর্কে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাই………জো বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৭৯ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র) : করোনা ভাইরাসের (কোভিড-১৯) উৎস প্রাণী থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে হয়েছিল, তা নিয়ে আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার বাইডেন এ নির্দেশ দেন বলে ইউএসএ টুডে পত্রিকার খবরে বলা হয়েছে। বাইডেন জানান, করোনাভাইরাস বন্যপ্রাণী থেকে নাকি গবেষণাগার থেকে মানুষের দেহে প্রবেশ করেছে তা নিয়ে এ মাসের শুরুতে প্রাথমিক একটি প্রতিবেদন তিনি পেয়েছেন। কিন্তু সেটি অসম্পূর্ণ। এ কারণেই তিনি এ বিষয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে দ্বিতীয় আরেকটি তদন্ত প্রতিবেদন চান।

বাইডেন বলেন, ‘আমি এখন গোয়েন্দাদের দ্বিগুণ চেষ্টা চালিয়ে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের অনুরোধ জানাচ্ছি, যার মাধ্যমে একটি সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছনো যাবে এবং এ ব্যাপারে ৯০ দিনের মধ্যে আমাকে প্রতিবেদন দিন।’

এর আগে মঙ্গলবারই জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে কোভিডের উৎস নিয়ে নতুন করে আরও নিবিড় এবং ‘স্বচ্ছ’ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসেরা।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে যাতে ধারণা করা হচ্ছে, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন গবেষক এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তারা হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পর চীন প্রথম সেখানে কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর বিশ্বকে জানায়।

এ বছরের শুরুর দিকে করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল গেলেও বিষয়টির কোনও সুরাহা হয়নি। তদন্তকাজ, তদন্ত প্রতিবেদনে স্বচ্ছতা ও গভীরতায় ঘাটতি আছে বলে সমালোচনা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102