শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

চির বিদায় নিলে তুমি করিয়া ঋণী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৪৬ এই পর্যন্ত দেখেছেন

আব্দুল গাফ্ফার চৌধুরী,

চির বিদায় নিলে তুমি করিয়া ঋণী,
কোন দিন আমরা কি ভুলিতে পারি।
অমর কাব্যের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”
না ফিরার দেশে আজ গেলেন চলি।

তোমার পরশে পরশীত হয়েছেন কত জ্ঞানীজন,
ছিলে তুমি বাংলার কিংবদন্তী প্রবাসে এক মহাজন।
দেশ প্রেমিক কলম সৈনিক বাজে বিজয় ধ্বনি,
“রক্তে আমার আবার প্রলয় দোলা”;
কেঁপেছে পাষাণের প্রাণ,
দিয়েছে এনে মহা সম্মান।


স্তব্ধ হলো রূদ্ধ দোয়ার বন্ধ যে আজ
নিবৃত্ত ছেদ, সৃষ্টির হবেনা বিরাম অবসান।

ক্ষমা কর ক্ষমা কর ওগো জগতের অধিপতি
আছে যত তাঁর ভুল ত্রুটি,
করিও দান জান্নাতের সর্বোচ্ছ স্হান
এ মিনতি করি 🙏🙏
নিজগুনে ক্ষমা করিও মোর ভুল।

লেখক: আব্দুছ ছালাম বুলবুল

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102