শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মেয়র লুৎফুর রহমান এর শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্কঃ খ্যাতনামা সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে টাওয়ার হ্যামলেটসের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, “আব্দুল গাফফার চৌধুরীর প্রয়ানে বাংলা ভাষা, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় অনেক ছাত্র-জনতার জীবন উৎসর্গের ঐতিহাসিক দিন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি স্মরণে সেই সময়ে তাঁর লেখা “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি” গানটি তাঁকে অমর করে রাখবে। তিনি টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশেও অবদান রেখেছেন। তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে তাঁকে বারার সর্বোচ্চ সম্মান “ফ্রিডম অব দ্যা বারা” এওয়ার্ড প্রদান করেছিলো টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।”

তিনি বলেন, “বাংলা ভাষাভাষি মানুষের কাছে পরম শ্রদ্ধেয় এই মহান ব্যক্তিত্বকে টাওয়ার হ্যামলেটসের জনগণও আজ স্মরণ করছে শ্রদ্ধার সাথে।”নির্বাহী মেয়র লুৎফুর রহমান মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102