বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সাবেক এমপি’র ৭ বছরের জেল, ৫৩ লাখ টাকা অর্থদণ্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বগুড়া: দুর্নীতির মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতিকে ৭ বছর কারাদণ্ড ও ৫৩ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এই রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার  (১১ মে) একই আদালত জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিনই আদালত জানিয়ে দেন বৃহস্পতিবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে। দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পর্দ অর্জনের তথ্য পায় দুদক। অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হয়ে দুদক তার বিরুদ্ধে ২০১৪ সালে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে।

১১ মে যুক্তিতর্ক শুনানি ছিল। ওইদিন জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবদেন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসাথে এই মামলার রায় ঘোষণার দিন (১৯ এপ্রিল) ধার্য্য করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এজলাসে বসে বিচারক রায় ঘোষণা করেন। রায়ে বিচারক বলেন, দুর্নীতির দমন আইনের ২৬ এর (২) ধারায় অর্থাৎ তথ্য গোপন করায় আসামিকে ২ বছর জেল ও ৫০ হাজার টাকার জরিমানা করা হলো। আর ২৭ এর (১) ধারায় অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন করায় ৫ বছর জেল দেয়া হলো। একইসঙ্গে এই ধারায় তাকে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

জ্যোতির আইনজীবীরা আদালতকে বলেন, আমাদের মক্কেল সাবেক সংসদ সদস্য, সেক্ষেত্রে জেলখানায় বিশেষ কোনো সুবিধার আওতায় আসবে কিনা? জবাবে আদালত বলেন, জেল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

উল্লেখ্য, নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন-১ থেকে মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102