বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

খালেদা জিয়াকে সেতু থেকে ফেলে দেয়ার বক্তব্য হত্যার হুমকি: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে এভাবে বলা মানে সরাসরি হত্যার হুমকির সামিল। সেতু থেকে ফেলে দেয়া এটা স্বাভাবিক বিষয় হতে পারে না। তার এই উক্তির জন্য আমরা নিন্দা জানাই এবং এরকম অরাজনৈতিক, অশালীন বক্তব্যে কখনো আশা করি না। 

বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদেশিদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ নির্বাচন লুট করে নিয়ে যান। বিদেশিদের সাথে তারাই যোগাযোগ করেন, এমেরিকায় গিয়ে পরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যে চেয়েছে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করানোর জন্য। আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করি না, তারাই যোগাযোগ করে তার অনেক প্রমাণ রয়েছে।

পদ্মা সেতু কারো বাপের টাকায় তৈরি না মন্তব্যে করে মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাতে মানুষের কাছে টাকা নিয়ে এই সেতু তৈরি করা হয়েছে। এখানেও তারা লুটপাট করেছে, ১০ হাজার কোটি টাকার কাজ ৪০ হাজার কোটি টাকায় করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102