বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে আজ গাফ্ফার চৌধুরীর জানাজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২২ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর: ৫২ এর ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা,বর্ণাঢ্য জীবনের অধিকারী, কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট শ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

ইউকে বিডি টিভি ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের প্রধান উপদেষ্টা কিংবদন্তিতুল্য সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবি ও সাহিত্যিক শ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ডিরেক্টর এম. শাহজাহান মিয়া এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির সহ প্রমুখ নেতৃবৃন্দ এক শোকবার্তায় গভীর শোক ও শোকাহত,পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ উনার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

১৯ মে বৃহস্পতিবার লন্ডনের বার্নেট হাসপাতালে সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশাষ ত্যাগ করেছেন।
৮৮ বছর বয়সী ভাষা সৈনিক গাফ্‌ফার চৌধুরী কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা বাংলাদেশের গর্ব আব্দুল গাফফার চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

মহান একুশের অমর সংগীতের রচয়িতা বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট মরহুম আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আজ শুক্রবার জুম্মার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি সাইদা মুনা তাসনিম ব্রিটিশ-বাংলাদেশি কম্যুনিটির সদস্যসহ সবাইকে মরহুমের নামাজে জানাজায় অংশ নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর জান্নাতবাসের জন্য দোয়ায় শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামি সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় প্রেরণের জন্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ছিলেন এক বর্ণাঢ্য জীবনের অধিকারী। যুক্তরাজ্য প্রবাসী স্বনামধন্য এ ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী। তিনি স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা হিসেবে বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। শ্রদ্ধেয় আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন আমাদের আত্মার আত্মীয়,আব্দুল গাফফার চৌধুরী হচ্ছেন একটি ইন্সটিটিউশন। তিনি ছিলেন জাতির বিবেক।উনার সবচেয়ে বড় গুণ ছিল, তিনি যা সত্য বলে মনে করতেন তা অকপটে প্রকাশ করতেন। কালজয়ী গান ও লেখনীর মাধ্যমে তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বলে অভিমত ব্যাক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

এখানে উল্লেখ্য যে,আবদুল গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।
আবদুল গাফফার চৌধুরী উলানিয়া জুনিয়র মাদরাসায় ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করে হাইস্কুলে ভর্তি হন। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৩ সালে তিনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বিএ অনার্স পাস করেন।
১৯৪৬ সালে তার পিতার মৃত্যুর পর তাকে চলে আসতে হয় বরিশাল শহরে। ভর্তি হন আসমত আলী খান ইনস্টিটিউটে। সেসময়ে আর্থিক অনটনের শিকার হয়ে উপার্জনের পথ খুঁজতে থাকেন।

১৯৪৬ সালে স্কুলের ছাত্র অবস্থায় কলাম লেখা শুরু করেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। বরিশাল হিতৈষী পত্রিকায় তার প্রথম লেখার শিরোনাম ছিল ‘সমাচার সন্দেশ’। ৬০ বছর ধরে মিঠাকড়া, ভীমরুল, তৃতীয় মত, কাছে দূরে, একুশ শতকের বটতলায়, কালের আয়নায়, দৃষ্টিকোণ ইত্যাদি শিরোনামে কলাম লিখেছেন তিনি।

১৯৪৭ সালে তিনি কংগ্রেস নেতা দুর্গা মোহন সেন সম্পাদিত ‘কংগ্রেস হিতৈষী’ পত্রিকায় কাজ শুরু করেন। বরিশাল শহরে তিনি কিছুদিন একটি মার্কসবাদী দল আরএসপি’র সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র জীবনেই তার সাহিত্য চর্চা শুরু হয়। ১৯৪৯ সালে সওগাত পত্রিকায় তার প্রথম গল্প ছাপা হয়। বরিশালের সন্তান শামসুদ্দীন আবুল কালামের লেখা তখন কলকাতার প্রধান পত্রিকাগুলোতে ছাপা হতো।

কলাম ছাড়াও কবি, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে পরিচিত তিনি। বঙ্গবন্ধু হত্যার ওপর লেখা ‘পলাশী থেকে ধানমণ্ডি’ তার বিখ্যাত নাটক।

১৯৫০-এর দশকে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত কাজে সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।।

১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’ এর দায়িত্ব নেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্‌ফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর সেখানেই স্থায়ী হন।
যুক্তরাজ্য যাওয়ার পর প্রথম দিকে তিনি বিভিন্ন গ্রোসারি দোকানে কাজ করেন।

এরপর ১৯৭৬ সালে তিনি ‘বাংলার ডাক’ নামে এক সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করেন। ‘সাপ্তাহিক জাগরণ’ পত্রিকায়ও তিনি কিছুদিন কাজ করেছেন।
১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি সাতজন অংশীদার নিয়ে ‘নতুন দিন’ পত্রিকা বের করেন। এরপর ১৯৯০ সালে ‘নতুন দেশ’ এবং ১৯৯১ সালে ‘পূর্বদেশ’ বের করেন। প্রবাসে বসে গাফফার চৌধুরী বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোতে নিয়মিত লিখতেন। বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোতে প্রকাশিত আবদুল গাফফার চৌধুরীর রাজনীতি, সমসাময়িক ঘটনা ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে লেখা কলাম অত্যন্ত জনপ্রিয় ছিলো।

লন্ডন থেকে দেশের সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন তিনি।
কলাম ছাড়াও কবি, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে পরিচিত তিনি। বঙ্গবন্ধু হত্যার ওপর লেখা ‘পলাশী থেকে ধানমণ্ডি’ তার বিখ্যাত নাটক।
১৯৫০-এর দশকে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত কাজে সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102