বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি ডেস্কঃ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোকর্বাতায় তিনি বলেন, “মহান একুশের অমর সংগীতের রচয়িতা জনাব আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং দু:খ ভারাক্রান্ত।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মরহুম আবদুল গাফফার চৌধুরীর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ হাইকমিশন সব ধরণের সাহায্য-সহযোগিতার জন্য সার্বক্ষনিকভাবে মরহুমের পরিবারের পাশেই রয়েছে।

উল্লেখ্য যে, মহান একুশের অমর সংগীতের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী আজ বৃহস্পতিবার ( ১৯ মে ২০২২) সময় সকাল ৬.৪৯ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

জনাব আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তানকে। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি হারালো তাঁদেরবাতিঘর ও অভিভাবককে।

বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী মহান একুশের অমর সংগীত, তাঁর অসাধারণ লেখাও কমের্র মধ্য দিয়ে আমাদের মাঝে অমর হয়ে থাকবেনএবং ভবিষ্যত প্রজন্মের জন্যও অশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

হাইকমিশনার মরহুম আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও মহান আল্লাহ তা‘য়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য বিশেষভাবে দোয়া করছি।

ইতোমধ্যেই হাইকমিশন বাংলাদেশ  ও যুক্তরাজ্যের সংশ্লষ্টি সবাইকে এ বিষয়ে অবহিত করেছে। মরহুম আবদুল গাফফার চৌধুরীর জানাজা আগামীকাল শুক্রবার (২০শে মে) বাদ জুম্মা ইউ কে সময় দুপুর ১ঃ৩০মিনিটের সময় ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সবাইকে মরহুমের নামাজে জানাযায় অংশ নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর জান্নাতবাসের জন্য দোয়ায় শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে মরহুমের মরদেহ আগামি সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় প্রেরণের জন্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102