বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

৮৪৫ কোটি ডলারে ‘এমজিএম’ কিনছে অ্যামাজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম: বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তী হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) স্টুডিওস । এর জন্ম ১৯২৪ সালে। যুক্তরাষ্ট্রের ই-কমার্স জগতের জায়ান্ট অ্যামাজন বুধবার জানায়, তারা হলিউডের অন্যতম আইকনিক স্টুডিও এমজিএম কিনেছে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্টুডিওর ঐতিহ্যবাহী স্মারক এবং ফিল্মের ক্যাটালগ সযত্নে সংরক্ষণ করা হবে।

৯৭ বছরের পথচলায় নামী-দামী তারকাদের নিয়ে অসংখ্য পুরস্কারপ্রাপ্ত সিনেমা উপহার দিয়েছে এমজিএম। টেলিভিশনের জন্যেও প্রচুর কাজ করেছে এই স্টুডিও। এ পর্যন্ত প্রায় চার হাজার সিনেমা বানিয়েছে এমজিএম। এর মধ্যে রয়েছে জেমস বন্ড, টুয়েলভ অ্যাংরি ম্যান, বেসিক ইন্সটিক্ট, ক্রিড, রকি, সাইলেন্স অব দ্য ল্যাম্বস এবং দ্য পিংক প্যান্থার।

এমজিএম-এর টেলিভিশন শো’র সংখ্যা প্রায় ১৭ হাজার, এর মধ্যে রয়েছে ফার্গো, দ্য হ্যান্ডমেইড’স টেল এবং ভাইকিংস। হলিউডের এই জায়ান্ট স্টুডিও সিনেমা ও টিভি শো’র জন্য ১৮০টিরও বেশি অস্কার এবং ১০০টি অ্যামি অ্যাওয়ার্ড পেয়েছে।

এমজিএম-এর মালিকানা নেয়ায় বিশেষভাবে লাভবান হবে অ্যামাজন। ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজনের দর্শক সংখ্যা অনেক বেড়ে যাবে, এমনই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এক বিবৃতিতে অ্যামাজন বস জেফ বেজোস বলেছেন, আইপি’র যে বিশাল ভাণ্ডার আছে, এমজিএম-এর মেধাবী কর্মীদের সাহায্য নিয়ে সেগুলো প্রকাশ্যে নিয়ে আসাই এই চুক্তির মূল লাভ।

অ্যামাজন প্রাইম ভিডিও ও অ্যামাজন স্টুডিওস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক হপকিন্স বলেছেন, আমাদের হাতে রয়েছে উচ্চমানের গল্প পরিবেশনের দুর্দান্ত সুযোগ।

এমজিএম-এর বোর্ড অফ ডিরেক্টরস-এর চেয়ারম্যান কেভিন উলরিখ বলেন, আমাদের প্রতীক সিংহ হচ্ছে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অঙ্গ। অ্যামাজনের হাত ধরে সেই ইতিহাস বজায় থাকবে, এ জন্যে আমি গর্বিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102