বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে কাপনের কাপড় পরা সহ বিভিন্ন ভাবে প্রতিবাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্হায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে। সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে কাফনের কাপড় পরে বাঁধ ভাঙার অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে খুলনার কয়রা উপজেলায় বাঁধ মেরামত করছেন স্থানীয়রা।দেশের সবগুলো উপকূলীয় এলাকার বেড়িবাধের একই অবস্থা। উপকূলের জন্য বরাদ্দের হাজার হাজার কোটি টাকা যায় কোথায় এমন প্রশ্ন স্হানীয়দের।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ শ্যামনগরবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত হয়ে সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। তারা বলেন, দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে সাতক্ষীরার উপকূলীয় এলাকা দ্রুত বিলীন হয়ে যাবে। বাস্তুহারা হবে হাজার হাজার মানুষ। তারা আরো বলেন, ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জ্বলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা খুলনা অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপকূলীয় এলকায় সুপেয় পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরান রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ শ্যামনগর উপজেলা বাসীর সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102