বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ন্যাটোতে যোগ দিতে সুইডেন ও ফিনল্যান্ডের আবেদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের উদ্ধৃতি দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, ন্যাটোতে এ দুই দেশ আবেদন করলেও এর সদস্য দেশ তুরস্ক তাদের অন্তর্ভূক্তির বিরোধিতা করছে। এতে তাদেরকে জোটের অন্তর্ভূক্ত করার বিষয়টি প্রলম্বিত হতে পারে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ফিনল্যান্ড ও সুইডেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছে।

দুই নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর জেনস স্টোলটেনবার্গ সংবাদিকদের বলেন, ‘আমি ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের অনুরোধকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনি আমাদের ঘনিষ্ঠ অংশীদার।’

এ আবেদন ন্যাটোভুক্ত ৩০ সদস্য দেশ বিবেচনা করবে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিনল্যান্ড ও সুইডেনের যোগদান নিয়ে আপত্তি জানান।

তিনি এ দুই দেশের বিরুদ্ধে তার দেশের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগ এনেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102