বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ইউকেবিডিটিভি পরিবারের ঈদুল ফিতর এর বিশেষ অনুষ্টান “ঈদ আনন্দ” উৎসব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুরঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ইউ কে বিডি টিভি পরিবারের ঈদুল ফিতর এর বিশেষ অনুষ্টান ঈদ আনন্দ,উৎসব গত ১৭ ই মে ভ্যাচু্য়ালি সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইউকেবিডিটিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকেবিডিটিভির কালচারাল প্রোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী অরুণা সাহা, রুবাইয়া ফারজানা রেশমা, ফজলুল করিম ও নব প্রজন্মের ইয়াং ট্যালেন্ট তানজিম বিন তাজ প্রত্যয়। কবিতা আবৃত্তি করেন মায়াবী হোসাইন নুপুর ও কানিজ রহমান রেশমা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউকেবিডিটিভির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মিডিয়া ডিরেক্টর মো.শাহজাহান মিয়া ও ডিরেক্টর আব্দুর রুউফ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঈদ” আমাদের জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে হাজির হয়।

সকল মলিনতা আর কলুষতাকে বিদায় দিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হতে আহ্বান জানানো সহ ঈদুল ফিতর উদযাপণ উপলক্ষে ইউকে বিডি টিভিতে ঈদ উৎসব সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সকল দর্শক স্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102