বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে ১৫০ কোটি রুপির সন্ধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম তিনদিন ইডি হেফাজতে থাকাকালীন অবস্থায় অভিযুক্ত পি কে হালদার ও তার সহযোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের খোঁজ মিলেছে, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপির বেশি। এমনকি বেশকিছু ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়, সেগুলি তদন্ত করে খতিয়ে দেখছে ইডির কর্মকর্তারা।

আর সেই কারণেই রিমান্ডের আবেদন জানায় ইডি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তরা তদন্তে সহায়তা করছে বলেই জানা গেছে।

এ ব্যাপারে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, তারা তদন্তে সহায়তা করছেন। পি.কে হালদারের থেকে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপির বেশি উদ্ধার করা হয়েছে। এছাড়া অনেকগুলি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে, সেগুলি খুলে দেখা হচ্ছে। সেগুলি তদন্ত সাপেক্ষ।

তিনি আরও জানান এদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন পরিচয় পত্র, একাধিক দেশের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে সেটা এখনই বলা সম্ভব নয় বলেই জানান আইনজীবী। গত শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102