রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হাঁটতে গেলে গোড়ালিতে ব্যথা?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক:  অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করছেন। উঠে হঠাৎ হাঁটতে গিয়ে দেখলেন মাটিতে পা ফেলতে পারছেন না। গোড়ালিতে ব্যথা। কিছুক্ষণ পর হয়তো আবার তা কমতে থাকে। অনেকেরই আবার সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতে সমস্যা হয় এ গোড়ালি ব্যথার কারণে।

ওজন কম রাখা: ব্যথা নিয়ন্ত্রণে রাখতে হলে ওজন কম রাখা হলো সবচেয়ে জরুরি। উঁচু ও শক্ত সোলের জুতা ব্যবহার করলেও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে ব্যথা। নিয়ম করে বিশ্রামও নিতে হবে। অনেক সময়ে অতিরিক্ত বেশি হাঁটাহাঁটি পড়লেও প্রদাহ সৃষ্টি হয়। ব্যথার তীব্রতা কমাতে গোড়ালিতে বরফ সেঁক দেয়া যায়।

ঘুম থেকে উঠে যা করতে হবে: ঘুম থেকে উঠে নিচে নামার আগে খাটেই পা স্ট্রেচ করুন। মিনিট দশেক স্ট্রেচিং করার পর, পায়ের পাতা ম্যাসাজ করুন। একটি টেনিস বল পায়ের পাতার তলায় রেখে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত ঘোরান। শুধু সকালে নয়, দিনের যে কোনো সময়েই তা করতে পারেন। বলটি ঘোরানোর সময়ে হাল্কা করে তার উপর চাপ দেবেন।

পায়ের পাতায় প্লান্টার ফাসিয়া নামের একটি লিগামেন্ট থাকে। সেখানে টান ধরলেই গোড়ালিতে ব্যথা বাড়ে। এ সমস্যাকে বলে প্লান্টার ফাসাইটিস। এর প্রধান উপসর্গ হল গোড়ালিতে ব্যথা। মূলত পায়ের ওই অংশে প্রদাহ তৈরি হলে এমন তীব্র যন্ত্রণা হয়। তবে ব্যথা যদি তীব্র হয় আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102