বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সোমালিয়ায় আবারো মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ: বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে মোকাবিলায় সোমালিয়ায় ফের সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে এই সিদ্ধান্ত নেন তিনি।

সোমবার (১৬ মে) যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান। খবর এএফপির। এর আগে ২০২০ সালের শেষ দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় ৭০০ মার্কিন সেনা প্রত্যাহার করে নেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। মার্কিন ওই কর্মকর্তা বলেন, বাইডেন সোমালিয়ায় পেন্টাগনের অনুরোধে স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেওয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছেন। ওই কর্মকর্তা জানান, সোমালিয়ায় আপাতত প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হবে। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে। 

গোয়েন্দা কর্মকর্তাদের অনুমান, আল শাবাব গোষ্ঠীর ৫ হাজার থেকে ১০ হাজার সদস্য রয়েছে। দেশটি ২০১২ সালে আল কায়েদার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল। আফ্রিকাজুড়ে জঙ্গি কার্যক্রমের বিস্তার ঘটাতে গোষ্ঠীটি কাজ করছে। কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছর ধরে আল শাবাব সোমালিয়া অঞ্চলে উদ্বেগ বাড়াচ্ছে। ওবামা প্রশাসনও এই গোষ্ঠীটিকে হুমকি হিসেবে দেখেছিল। বিশ্বের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য আল শাবাবের দায় রয়েছে। আল কায়েদার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততা থাকায় এটি বেশ শক্তিশালী ও ধ্বংসাত্মক।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102