শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিদেশিদের নিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি: মায়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

সোমবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৭ মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ‘আলোচনা সভা, দৃষ্টি প্রতিবন্ধি, বাক প্রতিবন্ধি, শ্রবণ প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধিদের মাঝে শাড়ী, লুঙ্গি, হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি মিডিয়া নির্ভর দল। মিথ্যাবাদীর দল। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা তারা। তারা এখন জনগণকে বিভ্রান্ত করছে। বিদেশিদের সঙ্গে সন্ধি করে এখন তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।

বিএনপির সব ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী তা জানতে চান।

শেখ হাসিনা বিশ্বনেতাদের জানিয়েছেন, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম। তিনি বলেন, শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন।

এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা প্রমুখ।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102