বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

উন্মুক্ত বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর দেশ পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু এখন চেক প্রজাতন্ত্রে। চার বছরের নির্মাণ কাজ শেষে সম্প্রতি দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে দৃষ্টিনন্দন এ ব্রিজটি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১’শ মিটার উচুতে সেতুটি দেখতে প্রতিদিনই ভিড় করছে মানুষ। এর চারপাশ ঘুরে দেখতে গুণতে হবে জনপ্রতি প্রায় ১৫ ডলার।

পর্বতের এক চূড়ার সাথে আরেক চূড়াকে যুক্ত করে দিয়েছে এই ঝুলন্ত সেতু। ৭২১ মিটার দীর্ঘ এই সেতুটির তাই নামকরণ করা হয়েছে স্কাই ব্রিজ ৭২১ নামে।

দীর্ঘ নির্মাণ কাজ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে সেতুটি। চেক প্রজাতন্ত্রের সরকারের দাবি এটি এখন বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ। ৮৪ লাখ ডলার ব্যয়ে নির্মিত সেতুটি দেখতে প্রতিদিনই বাড়ছে ভ্রমণপিপাসুদের ভিড়। সেতু দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এটি ঘুরে দেখতে প্রাপ্ত বয়স্কদের গুনতে হবে ১৪ দশমিক ৬০ ডলার।

স্কাই ব্রিজের রিসোর্ট ম্যানেজার ডলনি মোরাভা বলেন, দর্শনার্থীদের চলাচলের জন্য দারুণ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে থাকা এবং ঘুরে দেখার সব সুযোগ-সুবিধাই রয়েছে। আমরা চেষ্টা করেছি চারপাশ খোলামেলা রাখার, যেন সব কিছু ভালোভাবে দেখা যায়।

প্রসঙ্গত, স্কাই ব্রিজ ৭২১-নির্মাণের আগে এত দিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর তকমা ছিল নেপালের ‘বাগলুং মাউন্টেইন্স ফুটব্রিজ’ এর। এটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব স্কাই ব্রিজের চেয়ে দেড়শ মিটার কম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102