বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুদ্ধের মধ্যে ইউরোভিশন জয় করলো ইউক্রেইন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
ইউরোভিশন জয় করেছে দেশটির জনপ্রিয় ব্যান্ড কালুশ অর্কেস্ট্রা।

আন্তর্জাতিক  ডেস্ক: ইউক্রেইনের প্রতি জনসমর্থন আদায়ের গানে ইউরোভিশন জয় করেছে দেশটির জনপ্রিয় ব্যান্ড কালুশ অর্কেস্ট্রা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইতালির তুরিনে ইউরোপের জনপ্রিয় এই আসরে বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় ৬৩১ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে র‌্যাপ-ফোক ব্যান্ড দলটি।

যুদ্ধাবস্থায় বিশেষ অনুমতিতে ইউক্রেইন ছেড়ে ইউরোভিশনে অংশ নিয়েছিলেন কালুশ অর্কেস্ট্রার সদস্যরা। ইউরোভিশনের মঞ্চে গাওয়া তাদের গানের নাম স্টেফানিয়া। গানটি মূলত ব্যান্ড দলটির প্রধান শিল্পী ওলেহ সিউকের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হলেও এটি ছিল, রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেইনের প্রতি জনসমর্থনের আদায়ের আর্তি।

গানের লিরিকে ইউক্রেইনের ‘ভাঙা রাস্তা’ এবং ‘ধূসর মাঠের’বর্ণনা যুদ্ধের ধ্বংসাবশেষের চিত্র তুলে ধরেছে। কালুশ অর্কেস্ট্রার সদস্যরা তাদের পারফরমেন্স শেষ করে অনুরোধ জানান, দয়া করে ইউক্রেনকে সাহায্য করুন, মারিউপোলকে সাহায্য করুন, এখনই আজভস্তলকে সাহায্য করুন।

ইউরোভিশনের ট্রফি গ্রহণ করে সিউক বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য ধন্যবাদ। এই জয় প্রতিটি ইউক্রেনীয়ের জন্য। স্লাভা ইউক্রেইনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছেন যুক্তরাজ্য স্যাম রাইডার, যা ১৯৯৮ সালের পর ইউরোভিশনে দেশটির সেরা অর্জন।

যুক্তরাজ্যের সাবেক নির্মাণ কর্মী স্যামের গান ‘স্পেস ম্যান’জুরি ভোটে ২৮৩ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে ছিল। কিন্তু দর্শক-শ্রোতার প্রথম পছন্দ ছিল স্টেফানিয়া। ফলে পাবলিক ভোটে পিছিয়ে গিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যুক্তরাজ্য।

প্রতিযোগিতায় তৃতীয় অবস্থান দখল করেছে স্পেনের কিউবান শিল্পী শ্যানেল টেরেরোর গান ‘সলোমো’। ২০১৪ সালের পর স্পেনের এ গানটিই ইউরোভিশনের সেরা দশে আসতে পেরেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102