মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

আমি একটা কাকতাড়ুয়া, মেঘ পাহারা দিই: পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন
ঢালিউড লাস্যময়ী পরীমনি

বিনোদন  ডেস্ক: ঢালিউড লাস্যময়ী পরীমনি। কখনো প্রতিবাদী, কখনো লাগামহীন, আবার কখনো ডানাকাটা পরী। বিভিন্ন সময় বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করেন। তাতে বুঁদ হয়ে যান নেটিজেনরা।

এবার নিজেকে কাকতাড়ুয়া হিসেবে উপস্থাপন করেছেন পরীমনি। নিজের ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে। ‘আমিই তো…’ শিরোনামের ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে পরীমনিকে পারফর্মিং আর্টে দেখা গেছে। ভিডিওতে পরী বলছেন, ‘আমি একটা কাকতাড়ুয়া। আমি মেঘ পাহারা দিই।’

শিশুসুলভ আচরণে পরীমনি তার অনাগত সন্তানসহ বিশ্ব নিয়ে খেলায় মেতে উঠেছেন। ভিডিও দেখে এমনটাই বলছেন কেউ কেউ। আবার অনেকে তার সাহসের পারদ খুঁজে পেয়েছেন।

জানা গেছে, পরীর এ ভিডিও সম্প্রতি করা। স্বামী শরীফুল রাজ আর নানাকে নিয়ে পরীমনি কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। সেখানে আনন্দে ঈদ উদ্‌যাপন করেছেন এ নায়িকা। তার সঙ্গে অবসান করেছেন অনেক জল্পনার।

পরীমনি মা হতে যাচ্ছেন–খবরটি প্রকাশের পর বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল অনেকের মনে। সেসব প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন এ নায়িকা। বেবি বাম্পসহ ছবি প্রকাশ করে পরী অবসান করেছেন সব জল্পনার। পরিচয় দিয়েছেন সাহসিকতার। ৬ মে পরীমনি তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন নিজের ফেসবুকে। ক্যাপশনে লেখেন: ‘ঢ্যাংঢ্যাং’।

এর আগে স্বামীকে নিয়ে ভালোবাসার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন পরী। সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, রাজ-পরীর গভীর প্রেম। সন্তানের অপেক্ষায় ভালোই কাটছে এ নায়ক-নায়িকার দিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102