বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: আগামী ২০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা। এ উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ডিপিই।

জানা গেছে, আগামী শুক্রবার (২০ মে) ৩০ জেলায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আট জেলার সবকটিতে ও ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট ও রংপুর জেলার সব উপজেলায় ২০ মে দ্বিতীয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলায়ও এ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা ও সাপাহার উপজেলা; নাটের জেলার বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর ও লালপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, শাহজাদপুর, সদর ও তাড়াশ উপজেলা; কুষ্টিয়া জেলার খোকসা, সদর ও মিরপুর উপজেলা; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু, সদর ও কালিগঞ্জ উপজেলা; যশোর জেলার অভয়নগর, চৌগাছা, সদর ও বাঘেরপাড়া উপজেলা; সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা; বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া ও শরণখোলা উপজেলা; জামালপুর জেলার সদর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা; ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা ও ত্রিশাল উপজেলা; নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর ও পূর্বধলা উপজেলা; কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া ও তাড়াইল উপজেলা।

একই দিন পরীক্ষা হবে টাঙ্গাইল জেলার কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর ও বাসাইল উপজেলায়। এছাড়া রাজবাড়ি জেলার কালুখালি ও গোয়ালন্দ উপজেলা; কুমিল্লা জেলার দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট ও তিতাস উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলা; পিরোজপুর জেলার নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলা; পটুয়াখালী জেলার কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি ও দুমকি উপজেলা; সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর ও তাহিরপুর উপজেলা; হবিগঞ্জ জেলার সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলা; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট, রাজিবপুর, রৌমারী ও উলিপুর উপজেলা; গাইবান্ধা জেলার সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় এ দিন পরীক্ষা হবে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102